ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। আগামী ১৬ মার্চ পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার গ্যাটকোসহ কয়েকটি মামলার আসামি কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ আবার বাড়ানো হয়। সর্বশেষ প্যারোল অনুযায়ী তার মুক্তির মেয়াদ এদিনই শেষ হয়।
তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি থাকা অবস্থায় আরাফাত রহমান কোকো অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে গত বছরের ১৯ জুলাই প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২২২৫ঘ.
bdnews24