ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মন্ত্রিসভার বৈঠকে স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার জন্য 'নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯' এবং 'ভোটার তালিকা আইন, ২০০৯'সহ তত্ত্বাবধায়ক সরকারের সাতটি অধ্যাদেশকে প্রস্তাবিত আইন হিসেবে অনুমোদন করা হয়েছে।
প্রস্তাবিত 'নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯' এবং ভোটার তালিকা আইন, ২০০৯' অনুমোদন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "যারা ভুয়া ভোটার তালিকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা উচিত।"
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে শেখ হাসিনার সভাপতিত্বে বেলা এগারোটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রিসভার বৈঠকে রংপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ অনুমোদন করা হয়েছে। নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নাম রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।
বেগম রোকেয়ার নামেই এটি অনুমোদন করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেসনালস্ আইন, ২০০৯ এবং ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুমোদন করেছে। তবে ট্রেডমার্ক আইন, ২০০৯-এ কিছু সংশোধনী আনা হয়েছে।
আজাদ জানান, মন্ত্রিসভার বৈঠকে অর্থ ঋণ আদালত (সংশোধন) আইন, ২০০৯ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ অনুমোদন করা হয়েছে। এছাড়া ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থ বছরের বাজেট এবং ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থ বছরের সম্পূরক বাজেট সংক্রান্ত চারটি অধ্যাদেশকে আইনে পরিণত করার বিষয়টিও অনুমোদন করা হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, আইন-শৃঙ্খলা বিঘ
bdnews24