ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে বেশকিছু রদবদল হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
সচিবদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানাকে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মৃদুলা ভট্টাচার্যকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোখলেছুর রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হাবিব উল্লাহ মজুমদারকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আব্দুল মালেক ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রাজ্জাককে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের (ওএসডি) অতিরিক্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন এবং ড. এসএম নাজমুল ইসলামকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুজ জাহের।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কেএম মোজাম্মেল হককে শিক্ষা মন্ত্রণালয়ে, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ইকরাম আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বিসিআইসি'র পরিচালক একেএম আমির হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মতিনকে শিল্প মন্ত্রণালয়ে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক নিয়াজউদ্দিন মিয়াকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আফতাব উদ্দিন তালুকদারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
একইসঙ্গে ওএসডি যুগ্ম-সচিব মনসুর আলী শিকদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/১৮১৩ঘ.
bdnews24