২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

রোববার শুরু হওয়া ২০০৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে এ পরীক্ষা শতভাগ নকলমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার শুরু হওয়া ২০০৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে এ পরীক্ষা শতভাগ নকলমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। (আরো তথ্যসহ) পরীক্ষা শুরু হওয়ার পরপরই মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রোববার সকাল দশটা থেকে শুরু হয়েছে ২০০৯ সালের এসএসসি পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, "নকলের বিরুদ্ধে যে কোন ধরনের ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। আমরা আশা করেছিলাম, শুধু নকলমুক্ত নয় বরং পরীক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন ধরনের ব্যাঘাত মনে হচ্ছে না।" তিনি বলেন, "এ পরীক্ষায় কোনভাবেই নকল সহ্য করা হবে না। এ জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।" এরপর তিনি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র ও দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ময়েজ্জুউদ্দিন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ। ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক জানান, "সকাল দশটায় ইংরেজী পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষা।" পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে বলেও জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের আটটি শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৬ হাজার ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী নিচ্ছে। গতবারের চেয়ে এবার ৫০ হাজার ১৮৩ জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন। এবারে আট বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে আট লাখ এক হাজার ৭০৯ জন শিক্ষার্থী । এর মধ্যে ৪ লাখ ৫ হাজার ৬২০ জন ছাত্র এবং ৩ লাখ ৯৬ হাজার ৮৯ জন ছাত্রী। এসএসসিতে ১ লাখ ৮৩ হাজার ৩৩২ জন বিজ্ঞান বিভাগে, ৩ লাখ ৪৭ হাজার ১৫৩ জন মানবিকে এবং ২ লাখ ৭১ হাজার ২২৪ জন ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) শাখা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৯৮ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ১৪ হাজার ৯৭৪ জন, কুমিল্ল