ফরিদপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড়ে বাস কাউন্টারের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এক ঘণ্টা স্থায়ী সংঘর্ষে সাতটি বাস ও ১০টির মতো দোকান ভাঙচুর ও লুটপাট হয়। এ সময় ঢাকা-বরিশাল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আহতদের মধ্যে ৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।"
তিনি জানান, সুন্দরবন পরিবহনের কাউন্টার দখল নিয়ে পূর্ব হাসামদিয়ার উজ্জ্বল মাতুব্বরের লোকজন
শুক্রবার পৌর ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক অভিকে মারধর করে। এর জের ধরে শনিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের লোকজন ঢাল-সড়কি, বল্লম, রামদা নিয়ে বিশ্বরোড মোড়ে মুখোমুখি অবস্থান নেয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। স্থানীয় পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারলে ফরিদপুর থেকে র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৬০৪ ঘ.
bdnews24