২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তের গুলিতে আহত এনটিভি কর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বেসরকারি টিভি চ্যানেল এনটিভি কর্মী আতিকুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আতিকুল ইসলাম এনটিভির একজন ভিডিও এডিটর ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মগবাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বেসরকারি টিভি চ্যানেল এনটিভি কর্মী আতিকুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আতিকুল ইসলাম এনটিভির একজন ভিডিও এডিটর ছিলেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। রাত ৮টার দিকে অফিস থেকে মোটর সাইকেলে মগবাজারের বাসায় ফেরার সময় র‌্যাব-২ কার্যালয়ের পেছনে অস্ত্রধারীরা আতিকুলকে গুলি করে। তারা মোটরসাইকেলটি নিয়ে যায়। স্থানীয় লোকজন আতিকুলকে সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সোয়া দশটার দিকে তিনি মারা যান। তার বুক, পেট এবং পিঠে গুলি লাগে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কারা কী কারণে তাকে গুলি করেছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৩৩ঘ.