ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রেল বিভাগের উন্নয়নে সরকার ভারতের রেল বিভাগের উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ নেবে। এজন্য তাদের কাছেও সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে তার রেল ভবনের কার্যালয়ে সাাৎ করলে মন্ত্রী একথা জানিয়ে বলেন, প্রয়োজনে সরকার ভারতের রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করবে।
বৈঠকে আইবিসিসিআই নেতারা স্থলবন্দরগুলোতে পণ্য ওঠানামায় হয়রানি বন্ধে ভারত থেকে সরাসরি রেলের মাধ্যমে পণ্য আমদানি ও আন্তঃজেলা রেলপথে অভ্যন্তরীণ ট্রেনের সংখ্যা বৃদ্ধির জন্য যোগাযোগমন্ত্রীর হস্তপে কামনা করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।
আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বিগত দিনগুলোতে রেল বিভাগকে উপো করা হয়েছে। ফলে রেল বিভাগ পঙ্গু হয়ে পড়েছে। বর্তমান সরকার রেল চলাচলের ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এজন্য রেল বিভাগের উন্নয়নে দাতাদের সহায়তা চাওয়া হয়েছে। দাতারাও সহায়তার আশ্বাস দিয়েছে।
বৈঠকে আইবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ সরকারিভাবে ভারতের বিভিন্ন রাজ্য ও গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশী পণ্যের রপ্তানি মেলা আয়োজন ও দেশে ভারতীয় পণ্য রপ্তানির জন্য পৃথক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম/এমকে/টিআর/১৮৫৭ঘ.
bdnews24