জয়পুরহাট, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে মঙ্গলবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম (৪৫) গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে।
হালিমের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " হালিম মঙ্গলবার রাতে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার তুলাট জলাটুল গ্রামের মাঠে বসে ডাকাতির পরিকল্পনা করছিল।"
তিনি বলেন, "টের পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও গ্রামবাসীর হাতে ধরা পড়ে হালিম। এরপর তারা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।"
হালিম ডাকাতের বিরুদ্ধে জয়পুরহাট সদর ও পাঁচবিবি এবং দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি কামাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪৭ ঘ.
bdnews24