২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বিচারপতির স্থায়ী নিয়োগ নিয়ে রায় ২ মার্চ রায়

জোট সরকারের আমলে বাদ পরা দশ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়ার ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী ২ মার্চ রায় দেবেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)--জোট সরকারের আমলে বাদ পরা দশ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়ার ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী ২ মার্চ রায় দেবেন আদালত। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সাত কার্যদিবস শুনানি অনুষ্ঠিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২৯ কর্মরত বিচারপতির লিভ টু আপিলের শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। বাদ পড়া দশ বিচারপতির পঙ্গে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সরকার পক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তত্ত্বাবধায়ক সরকার ও কর্মরত ১৯ বিচারপতির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত বছর ২৯ জুলাই দশ বিচারপতি নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত ঘোষণা করেছিল। পরে আরও দশ কর্মরত বিচারপতি লিভ টু আপিলের পক্ষভুক্ত হন। গত ১৭ জুলাই চারদলীয় জোট সরকারের আমলে বাদ পরা ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ে বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিমকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি এই ১০ বিচারপতিকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে তাদের বাদ পরার পর থেকে হাইকোর্টের আদেশে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়টুকু 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য করা হবে। রায়ে হাইকোর্ট এই ১০ বিচারপতির বাদ দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। বিডিনিউজ ২৪ ডটকম/এটি/টিআর/২২০৬ ঘ.