২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় পরবর্তিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, তাদের জন্য পরিবর্তিত সূচি অনুযায়ী রোববার অনুষ্ঠিতব্য গণিত পরীক্ষা আগামী ১৯ মার্চ নেওয়া হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় পরবর্তিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। (আরও তথ্যসহ) শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, তাদের জন্য পরিবর্তিত সূচি অনুযায়ী রোববার অনুষ্ঠিতব্য গণিত পরীক্ষা আগামী ১৯ মার্চ নেওয়া হবে। বাকি পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এছাড়া আগামী ১০ মার্চের মধ্যে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে অথবা সরাসরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে। শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, "চলমান এএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।" ক্ষতিগ্রস্তদের পরীক্ষা সম্পূর্ণ নতুন প্রশ্নে নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "কেবল এসব পরীক্ষার্থীর জন্য প্রযোজ্য পরিবর্তিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হবে।" এছাড়া ১০ মার্চের পরীক্ষা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানান, শিক্ষামন্ত্রী। এদিকে, বিডিআর বিদ্রোহের ঘটনাকে নজিরবিহীন মর্মান্তিক অভিহিত করে শিক্ষামন্ত্রী নিহতদের প্রতি শ্রদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এমএ/এএল/জিএনএ/১৯৫৬ ঘ.