২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাঞ্চলের বিডিআর উপকূলীয় কোম্পানির জওয়ানরা নিরস্ত্র

খুলনাঞ্চলে অবস্থানরত বিডিআরের উপকূলীয় সহায়ক কোম্পানির ১৯৪ জন জওয়ানকে শুক্রবার রাতে নিরস্ত্র করা হয়েছে। কোম্পানির নিয়ন্ত্রণে থাকা গানশীপ শাহ জালালকে এনে রাখা হয়েছে বাগেরহাটের মংলার দ্বিগরাজ বিডিআর ক্যাম্পে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

বাগেরহাট, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - খুলনাঞ্চলে অবস্থানরত বিডিআরের উপকূলীয় সহায়ক কোম্পানির ১৯৪ জন জওয়ানকে শুক্রবার রাতে নিরস্ত্র করা হয়েছে। কোম্পানির নিয়ন্ত্রণে থাকা গানশীপ শাহ জালালকে এনে রাখা হয়েছে বাগেরহাটের মংলার দ্বিগরাজ বিডিআর ক্যাম্পে। বাগেরহাটের মংলা, খুলনার মংলা বন্দর আবাসিক এলাকা, খুলনা বিডিআর সদর দপ্তর ও সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর কাম্পে উপকূল সহায়ক কোম্পানির এসব সদস্যরা অবস্থান করছেন। এর মধ্যে মংলার দ্বিগরাজ ক্যাম্পে অবস্থান করছেন ৭৪ জন বিডিআর জওয়ান। দপ্তরগুলো শুক্রবার রাতে দপ্তরগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। উপকূলীয় সহায়ক কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফট্যানেন্ট কমাণ্ডার দুরুল হুদার অনুপস্থিতিতে উপ সহকারী পরিচালক (ডিএডি শ্যামল) কোম্পানির দায়িত্ব গ্রহণ করেছেন। মংলার দ্বিগরাজ ক্যাম্পের দায়িত্ব নিয়েছেন সুবেদার নাছির উদ্দিন। ২৫ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের পর দুরুল হুদা এবং অপর এক কর্মকর্তা ক্যাম্প ত্যাগ করেন। শনিবার দুপুরে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বিডিনিউজ ২৪ ডটকম বলেন, দ্বিগরাজ ক্যাম্পে শুক্রবার রাতে প্রশাসনের কাছে উপকূলীয় সহায়ক কোম্পানির অস্ত্র বুঝিয়ে দেন সুবেদার নাছির উদ্দিন। এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার এবিএম জাকির হুসাঈনসহ জেলা এবং পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিতি ছিলেন। জমাকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি বিমান বিধবংসী স্বয়ংক্রিয় অস্ত্র, ১৬টি চাইনিজ রাইফেল, চারটি এসএমজি এবং প্রায় ছয় হাজার বিভিন্ন গুলি। উপকূলীয় সহায়ক কোম্পানির কর্মকর্তা লেফট্যানেন্ট কমাণ্ডার দুরুল হুদা শনিবার মোবাইল ফোনে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, তার কোম্পানির ১৯৪ জন বিডিআর জওয়ানকে নিরস্ত্র করা হয়েছে। পুলিশ বিভাগের মাধ্যমে এ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সাতক্ষীরার শ্যামনগর নীলডুমুর ক্যাম্পে অবস্থানরত বিডিআরের ডিএডি শ্যামল কোম্পানির দায়িত্ব নিয়েছেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.