২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় তুচ্ছ ঘটনায় যুবক খুন, ৪ জন গ্রেপ্তার

ছাগলে কলাই (ডাল গাছ) খাওয়াকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে শনিবার এক যুবক খুন হয়েছে। তার নাম ফরিদুল ইসলাম। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

বরগুনা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাগলে কলাই (ডাল গাছ) খাওয়াকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে শনিবার এক যুবক খুন হয়েছে। তার নাম ফরিদুল ইসলাম। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাগলে কলাই খাওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে কালমেঘা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফরিদুল আহত হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে পাথরঘাটা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়।" ওসি নুরুল আমিন বলেন, "নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে একই গ্রামের ওমর আলী, সেলিম মিয়া, খলিল আকন, সাজু মোল্লা, লাইলী বেগমসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।" তিনি বলেন, "পুলিশ রোববার সকালে খলিল আকন, লাইলী বেগম, শাহজাহান ও জয়নালকে গ্রেপ্তার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩৯ ঘ.