২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে জোড়া খুনের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের জাজিরা গ্রামে দুই বিএনপি সমর্থককে গুলি করে হত্যার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হল। শনিবার সকালে নারয়ণগঞ্জের কাঁচপুর থেকে তাদের গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ নিয়ে আসা হয়। এরা দুজন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মুন্সীগঞ্জের জাজিরা গ্রামে দুই বিএনপি সমর্থককে গুলি করে হত্যার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হল। শনিবার সকালে নারয়ণগঞ্জের কাঁচপুর থেকে তাদের গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ নিয়ে আসা হয়। এরা দুজন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- মামালার এজারভুক্ত আসামি লিটন (২৫) এবং আরেক এজহারভুক্ত আসামি খোকনের ভাই শাহ জালাল (৩২)। এদের থানা হাজতে রাখা হয়েছে। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল আব্দুর রশিদ বেপারী (৩৫), আবু হোসেন বেপারী (২২) ও আবু বক্কর শিকদারকে (৩৮)। এরা জেলাহাজতে আছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম আব্দুল্লাহ বলেন, "শনিবার গ্রেপ্তার করা দু'জনই আওয়ামী লীগ কর্মী। সহিংসতায় ব্যবহৃত বন্দুক উদ্ধারের চেষ্টা চলছে। তবে গ্রেপ্তারকৃতরা অস্ত্রের বিষয়ে মুখ খুলছে না।" রিমান্ড পেলে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান ওসি। গত বুধবার ভোরে মুন্সীগঞ্জে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা গ্রামে প্রতিপক্ষের গুলিতে দুই বিএনপি সমর্থক শাহজাহান খাঁ (৪০) এবং তার শ্বশুর আলমাস ব্যাপারী (৬০) নিহত হন। আলমাছ ব্যাপারীর মেয়ে নিহত শাহজাহান খানের স্ত্রী খুকুমনি বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় হত্যা, অস্ত্র ও বিষ্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৭ ঘ.