২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রা‏হ্মণবাড়িয়ায় ৫ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

জেলার নাসিরনগর উপজেলা থেকে ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে। স্থানীয় র‌্যাব ক্যাম্পের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নাসিরপুর গ্রাম থেকে এটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ব্রা‏হ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার নাসিরনগর উপজেলা থেকে ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে। স্থানীয় র‌্যাব ক্যাম্পের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নাসিরপুর গ্রাম থেকে এটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের এ এসপি তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, গোপনে সংবাদ পেয়ে গ্রামের চান মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে এটি উদ্ধার করা হয়। মুর্তিটির দাম ৫ কোটি টাকা বলে তিনি দাবি করেন। র‌্যাব কর্মকর্তা জানান, পাচারের জন্য এটি চান মিয়ার বাড়িতে এনে রাখা হয়েছিল। কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিল সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চান মিয়া, বুলবুল মিয়া, রশিদ মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০৪৮ঘ.