২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফরের প্রথম দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন রিচার্ড বাউচার

বাংলাদেশ সফরের প্রথম দিনে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ সফরের প্রথম দিনে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার । গুলশানে দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টায় তাদের সাক্ষাত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল। শনিবার দুপুরে রিচার্ড বাউচার ঢাকায় পৌঁছাবেন। তার প্রথম দিনের কর্মসূচির মধ্যে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। রোববার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সেদিন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ, পররাষ্ট্র মন্ত্রী ড. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। দুইদিনের সফর শেষ করে রোববার রাতে বাউচারের নেপালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে রিচার্ড বাউচার ২০০৬ সালের আগস্ট মাসে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার এবং ২০০৮ সালে মে মাসে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশ সফর করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত টিফা চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে চলমান আলোচনার মধ্যে নতুন সরকারের সময় মার্কিন এ মন্ত্রীর সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৫৩ঘ.