২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট

অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ ও ন্যায্য মূল্যে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বোর্ডের বই প্রাপ্তির দাবিতে বৃহস্পতিবার পাবনা জেলার পুস্তুক ব্যবসায়ীরা দিনব্যাপী ধর্মঘট পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

পাবনা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ ও ন্যায্য মূল্যে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বোর্ডের বই প্রাপ্তির দাবিতে বৃহস্পতিবার পাবনা জেলার পুস্তুক ব্যবসায়ীরা দিনব্যাপী ধর্মঘট পালন করেছেন। বেলা ১২টার দিকে শহরের পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির প্রায় শতাধিক ব্যবসায়ী পাঁচমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আব্দুল হামিদ রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ব্যবসায়ীরা জেলা প্রশাসককে একটি স্মারকলিপিও দেন। বিক্ষোভ-মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আব্দুল মজিদ, বদরুল আলম, মফিজুর রহমান, জহুরুল ইসলাম, স্বপন হোসেন, জেহের আলী মহসিন বিশ্বাস, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব ও রফিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/২০৪৮ঘ.