২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন প্রিয়াংকা

ভারতের কংগ্রেস পার্টি প্রধান সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধী দু'দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশ আসছেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, "তিনি ৩ ফেব্রুয়ারি আসবেন এবং চলে যাবেন ৪ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের কংগ্রেস পার্টি প্রধান সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধী দু'দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশ আসছেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, "তিনি ৩ ফেব্রুয়ারি আসবেন এবং চলে যাবেন ৪ ফেব্রুয়ারি। ব্র্যাকের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রিয়াংকা কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এর আগে গত বছর ১ আগস্ট তার ভাই রাহুল গান্ধীও ব্র্যাকের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। তিনিও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বৈঠকে প্রিয়াংকার নিরাপত্তার বিষয়টি দেখভাল করা নিয়ে আলোচনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২০২০ ঘ.