২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাঝারি ভূকম্পন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। এর কেন্দ্রস্থল ছিল ভুটানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। এর কেন্দ্রস্থল ছিল ভুটানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার আরও জানান, বিকাল চারটা ৫৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে ৪১৫ কিলোমিটার উত্তরে এবং ভুটানের রাজধানী থিম্পু থেকে ১৯০ কিলোমিটার পূর্বে ছিল এর উৎপত্তিস্থল। যা ইউরেশিয়ান ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল। অবশ্য ঢাকায় আবহাওয়া অফিস জানায়, ঢাকা থেকে ৪২৪ কিলোমিটার উত্তর, উত্তর-পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক বলেন, হিমালয়ান বেল্টের মেইন বাউন্ডারি থ্রাস্ট হিসাবে এ সংযোগস্থল সক্রিয় হয়ে উঠায় ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। গত ঈদুল ফিতর এর সময়ও এ এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। এর আগে গত মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/২২৩৩ ঘ.