২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ 'চরমপন্থী' নেতা গ্রেপ্তার

পাবনার আতাইকুলা থানার কুচিয়ামারা এলাকা থেকে বৃহস্পতিবার অস্ত্রসহ সন্দেহভাজন এক চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

পাবনা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানার কুচিয়ামারা এলাকা থেকে বৃহস্পতিবার অস্ত্রসহ সন্দেহভাজন এক চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি গ্রেপ্তারকৃত আলম (৪৫) 'চরমপন্থী' সংগঠন পূর্র্ব বাংলার কমিউনিষ্ট পার্টি এম এল লাল পতাকার আঞ্চলিক নেতা। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এসএম সাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আতাইকুলা থানার কুচিয়ামারা গ্রামে দুপুরে অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভালবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।" আলমের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা সহিদুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৯০০ ঘ.