ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে একটি বেসরকারি সংগঠন।
বুধবার 'আমার অধিকার' ক্যাম্পেইন নামের একটি সংগঠন এ দাবি জানায়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবির পাশাপাশি সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আরো চারটি বিষয় বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানায়।
ওই বিষয় চারটি হলো- প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এএল/এজে/জিএনএ/২২৩৫ ঘ.
bdnews24