২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর শহর থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ফরিদপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহর থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের সময় মনোয়ার হোসেনের (২৬) কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মনোয়ার শহরের শোভারামপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোভারামপুরের দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রের পাশের আমবাগান থেকে রাত সোয়া ৮টার দিকে মনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৫ ঘ.