২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় হরিণের মাংস উদ্ধার, আটক ১

বরগুনার পাথরঘাটা উপজেলায় বুধবার হরিণের মাংসসহ একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

বরগুনা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় বুধবার হরিণের মাংসসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক বাদল মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের বাসিন্দা। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরদুয়ানী ফাঁড়ির পুলিশ সকালে কাঠালতলী এলাকার বলেশ্বর নদী সংলগ্ন বেড়িবাঁধের উপর থেকে ১৬ কেজি হরিণের মাংসসহ মোটরসাইকেল আরোহী বাদলকে আটক করে। বস্তাভর্তি মাংস নিয়ে বাদলসহ কয়েকজন মঠবাড়িয়া যাচ্ছিল। বাদলের সহযোগীরা পালিয়ে গেছে। উদ্ধার করা মাংস বন বিভাগে জমা দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৭৩৫ ঘ.