২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনবিভাগের মামলায় জনকণ্ঠ সম্পাদকের জামিন

বন বিভাগের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 04:50 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

পঞ্চগড়, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন বিভাগের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ। পঞ্চগড়ের বিচার বিভাগী মুখ্য হাকিমের আদালত মঙ্গলবার তাকে জামিন গেদন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটি দায়ের করা হয়। জনকণ্ঠ সম্পাদকের আইনজীবী মির্জা সারওয়ার হোসেন সাংবাদিকদের জানান, মামলার নির্ধারিত তারিখ মঙ্গলবার আতিকউল্লাহ খান মাসুদ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাকিম দীলিপ কুমার দেবনাথ তা মঞ্জুর করেন। এ মামলায় আতিকউল্লাহ ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি পেয়েছেন বলে তার আইনজীবী জানান। ক্ষমতা ও অর্থের প্রভাব খাটিয়ে বুড়াবুড়ি এলাকায় ৮৫.৪২ একর জমি দখল করে গ্লোব খামার গড়ে তোলার অভিযোগে বনবিভাগের তেঁতুলিয়া বিট কর্মকর্তা বাদি হয়ে ২০০৭ সালের ১৭ জুন এ মামলা করেন। গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের মহা ব্যবস্থাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হয়রানির উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়ে। তত্ত্বাবধায়ক সরকার আমলে আতিকউল্লাহ খান মাসুদ গ্রেপ্তারও হয়েছিলেন। ওই সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৪ ঘ.