চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বইয়ের গুদামে অভিযান চালিয়ে ৩২০ বস্তা ও ২৯৩ বাণ্ডিল নিষিদ্ধ গাইড বই জব্দ করেছে র্যাব।
সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে কয়েকটি বইয়ের গুদাম থেকে এসব বই উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্কেটের চৌধুরী লাইব্রেরি এবং এ প্রতিষ্ঠানের কয়েকটি গুদামে অভিযান চালিয়ে এসব বিক্রয় নিষিদ্ধ বই জব্দ করা হয়।
র্যাবের অভিযানে সহায়তা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট খোন্দকার নুরুল হক ও ফজলে আজিম।
ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বইগুলো ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২১৩৩ঘ.
bdnews24