২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের নতুন কর্মসূচি

টানা দু'দিন চলার পর কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

কিশোরগঞ্জ. ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দু'দিন চলার পর কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দুপুরে শহরের গাইটালে আন্ত:জেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ আগস্ট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট। ২ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৩ জানুয়ারি থেকে আবার লাগাতার পরিবহন ঘর্মঘট। সমাবেশে বক্তারা জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতির অর্থ আত্মসাতের তদন্ত ও বিচার এবং সুষ্ঠু ভোটের তালিকা প্রণয়নের মাধ্যমে ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানান। শ্রমিক নেতা আব্দুস শহীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চন মিয়া, করিম উদ্দিন ও দেলোয়ার হোসেন দিলু। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সকাল থেকেই শহরের বিভিন্ন বাস টার্মিনাল থেকে বাস-ট্রাক চলাচল শুরু করেছে। এর আগে ধর্মঘট প্রত্যাহারের পর শ্রমিক নেতা কাঞ্চন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্দোলনে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। জন দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।" আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠেয় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ গত রোববার থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ ডিডি/১৯৪৭ ঘ.