২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

দিনাজপুর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন (৪১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

দিনাজপুর, ডিসেম্বকর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন (৪১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দিনাজপুর ও দশমাইলের মধ্যবর্তী গোপালগঞ্জ বাজারের কাছে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মোশাররফ হোসেন দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার ওমর আলীর ছেলে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক নাসিরউদ্দিন বলেন, রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর শহরের দিকে আসার সময় একটি ট্রাক মোশাররফকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোপালগঞ্জ ছুটে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.