২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল নীল রঙের জিন্সের প্যান্ট, লাল শার্ট, কালো ব্লেজার ও খয়েরি রঙের এ্যাপেক্স ব্রান্ডের জুতা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে তাকে হত্যা করা হয়েছে বা এটি নিছক দুর্ঘটনা কিনা সেব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের মাথায় সুচালো কোনও কিছুর আঘাতের ফুটো রয়েছে। বুকের বাম পাশেও আঘাতের চিহ্ন পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯২৮ ঘ.