সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় শুক্রবার একটি ট্রাকের চাপায় রিকশাভ্যান আরোহী দুই কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন আহত হয়েছে।
দুপুর ২টার দিকে সলঙ্গা থানার পাঁচিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের হাটিকমুরুল থানার ওসি দীনবন্ধু দাস জানিয়েছেন।
নিহতরা হচ্ছে- বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে আকলিমা (১৪) ও তার মামাতো বোন পাবনার সুজানগর উপজেলার জয়পুুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিন (১৫)।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি দীনবন্ধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচিলা এলাকায় উত্তরাঞ্চলগামী একটি ট্রাক রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই কিশোরী মারা যায়।"
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭০৪ ঘ.
bdnews24