২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি লেকে ডুবে কিশোরের মৃত্যু

রাজধানীর ধানমণ্ডি লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে বৃহস্পতিবার এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে বৃহস্পতিবার এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান বাবু (১৭) রাজধানীর কাঁঠালবাগান এলাকার আব্দুস সোবহানের ছেলে। ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দুইটার দিকে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ধানমণ্ডি ৫ নম্বরে সুধাসদন সংলগ্ন লেকে নামে বাবু। সাঁতরে লেকের এক পাড় থেকে আরেক পাড়ে গিয়ে আবার ফিরে আসার সময় সে পানিতে ডুবে যায়। পরে দমকল বাহিনীর ডুবুরীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের ভাই আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে ধানমণ্ডি থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০০২১ ঘ.