২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় 'মানবজমিন' সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে মামলা

বগুড়ার একটি আদালতে বৃহস্পতিবার দৈনিক 'মানবজমিন' এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং প্রকাশক মাহবুবা চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে একটি মানহানি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

বগুড়া, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার একটি আদালতে বৃহস্পতিবার দৈনিক 'মানবজমিন' এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং প্রকাশক মাহবুবা চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে একটি মানহানি মামলা হয়েছে। মামলার অন্য আসামি হলেন পত্রিকাটির প্রতিবেদক নাশরাত চৌধুরী। পত্রিকা বন্টন করা হকার নুর মোহাম্মদকে আসামি করা হলেও বিচারক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। সাংসদ ফজলে নূর তাপসের বিরুদ্ধে 'মিথ্যা সংবাদ' প্রকাশের অভিযোগে জেলার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মীর মোঃ মাহে আলম বাদি হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন বাদি। শুনানি শেষে বিচারক হাসানুজ্জামান তিন আসামীকে আগামী ২৬ জানুয়ারি ওই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী মো. কামালউদ্দিন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ ডিসেম্বর দৈনিক মানবজমিনে সাংসদ তাপসকে নিয়ে প্রকাশিত এক সংবাদে মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে 'পরিকল্পিত অপপ্রচার' চালানো হয়। এছাড়া সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ