২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম তিন মাসে 'বিমান' এর ৩৪ কোটি টাকা লাভ

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা লাভ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা লাভ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। জাকিউল ইসলাম বলেন, "মূলত শিডিউল ঠিক রাখা এবং আর্থিক ব্যবস্থাপনা দক্ষতার সাথে পরিচালনা করার কারণেই লাভ হয়েছে।" ২০০৮-০৯ অর্থবছরে ২৪ কোটি এবং তার আগের অর্থবছরে ৫ কোটি ৯১ লাখ টাকা লাভ করে বিমান। অবশ্য এর আগে বরাবর লোকসানের জন্য দুর্নাম রয়েছে ব্যাপক দুর্নীতি ও উড়োজাহাজ সঙ্কটসহ নানা সমস্যায় জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন এ বিমান সংস্থাকে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, "আমরা বিমানকে আরো লাভজনক করতে চাই। এ লক্ষ্যে আগামী জানুয়ারিতে ভাড়ায় বেশ কয়েকটি উড়োজাহাজ আসার পর বিভিন্ন রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।" সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০০৭ সালের জুলাই মাসে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। ওই বছরেই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুর্নীতির পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত জনবল বিমানের অব্যাহত লোকসানের অন্যতম কারণ বলে উল্লেখ করা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৮৫০ঘ.