গাজীপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় ছয় পোশাক শ্রমিক আহত হওয়ার পর বৃহস্পতিবার গাজীপুরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এতে দুপুরে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজট দেখা দেয়।
দুপুর ২টার দিকে জয়দেবপুর চৌরাস্তার দক্ষিণে ভোগরায় ক্রাউন নিটওয়্যার পোশাক কারখানার সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারালে পথচারী ছয় শ্রমিক আহত হয় বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার পর ঘটনাস্থলের আশেপাশের কারখানার পোশাক শ্রমিকরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে গাড়ি চলাচল বিঘি
bdnews24