চাঁদপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টারে গোবর লাগানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মোরশেদ আলম (২৩) উপজেলার গৃদকালিন্দিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল জলিল।
বৃহস্পতিবার সকালে গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার।
তিনি আরও জানান, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্টার সঁাঁটানো হয়। সে সময় মোরশেদ কয়েকটি পোস্টারে গোবর লাগিয়ে দেয়। পরদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার তার বিরুদ্ধে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৮২০ঘ.
bdnews24