২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ এর মধ্যে সবার জন্য পুষ্টি: খাদ্যমন্ত্রী

২০১২ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য প্রয়োজনীয় মাত্রায় ক্যালরি ও পুষ্টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য প্রয়োজনীয় মাত্রায় ক্যালরি ও পুষ্টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের ৪০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "সরকার স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়িয়ে ২০১২ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য পুষ্টিমান বজায় রেখে প্রয়োজনীয় মাত্রার ক্যালরি নিশ্চিত করবে।" প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ২২০০ কিলো ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "বর্তমানে দেশের ৬ দশমিক ৫ মিলিয়ন (৬৫ লাখ) মানুষ প্রয়োজনীয় মাত্রার ক্যালরি পায় না। পুষ্টিগুণ বিচার করে খাদ্যগ্রহণের কথা তারা তো চিন্তাই করতে পারে না।" মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার তিনটি দিক রয়েছে- খাদ্যের সহজলভ্যতা, মানুষের ক্রয় ক্ষমতা ও প্রয়োজনীয় পুষ্টিমান। "এ তিনটি বিষয়কে সমগুরুত্ব দিয়ে সরকার খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে", বলেন তিনি। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাগরময় বড়