ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রণালয়কে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ে এতদিন 'বিচার' এবং 'আইনী খসড়া প্রণয়ন' নামে দু'টি উইং ছিল যাদের দায়িত্বে ছিলেন দু'জন অতিরিক্ত সচিব।
এখন দুই বিভাগের দায়িত্বে থাকবেন দু'জন সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গেজেট প্রকাশের আগে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নেওয়া হয় বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স
bdnews24