২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় বিপুল বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ১

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার প্রায় পাঁচ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার প্রায় পাঁচ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। মাজহারুল ইসলাম নামে এমিরেটস এয়ারলাইন্সের দুপুরের ফ্লাইটের ওই যাত্রীকে শুল্ক ও গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে। শুল্ক ও গোয়েন্দা বিভাগের সুপারিনটেন্ডেন্ট সামসুল ইসলাম খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমিরেটস এয়ারলাইন্সের পৌনে একটার ফ্লাইটের যাত্রী ছিল মাজহার। বোর্ডিং ক্রস করার সময় চালচলনে সন্দেহ হলে বন্দর কর্তৃপক্ষের তাকে চ্যালেঞ্জ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাগেজে বেশ কিছু বৈদেশিক মুদ্রা থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। পরে লাগেজ থেকে ৪ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/১৮৫৫ ঘ.