নরসিংদী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ করতে চাওয়ায় নরসিংদীর পলাশে মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
পলাশ উপজেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক লীগ উভয়ই সকাল ১০টায় তারুলিয়া মাঠে সভা আহ্বান করে।
পলাশ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই স্থানে একই সময়ে দুটি দল সভা ডাকায় পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন তারুলিয়া মাঠ ও এর আশপাশের এলাকায় বিকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
এদিকে ১৪৪ ধারা ভঙ্গ করে ওই স্থানে বিএনপি সমাবেশ করার চেষ্টা চালালে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়।
ওসি বলেন, একটি দল ১৪৪ ধরা ভঙ্গ করার চেষ্টা চালালে পুলিশ তা তাদের হটিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24