ঢাকা ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে নয়টি শিল্প প্রতিষ্ঠানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।
সোমবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- গাজীপুরের টঙ্গীর অরবিট প্রসেসিং মিলস লি., এনজেল কম্পোজিট নিটিং ইন্ড্রাস্ট্রিজ প্রা. লি., ক্রসলাইন নিটিং ফেব্রিক্স লি., কোণাবাড়ীর প্যাসিফিক ফাইবার কর্পোরেশন, টঙ্গীর ইকোকেম বিডি প্রা. লি., জয়দেবপুরের মেসার্স তাসলিম ব্রিক্স ম্যানুফ্যাকচারিং, কোণাবাড়ীর মেসার্স সিরাজ অ্যান্ড কোং, ফরিদ অ্যান্ড কোং ও জয়দেবপুরের মাহবুব এন্টারপ্রাইজ।
এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা (ইটিপি প্লান্ট) ব্যবহার না করে বর্জ্য সরাসরি জলাশয়ে, নদী ও খালে ফেলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ও আবুল বাশার ও মো. আমিরউদ্দিন আদালত পরিচালনা করেন।
অভিযানে বিএসটিআই ও পুলিশ সদস্যরা তাদের সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জিএনএ/১৯০৯ ঘ.
bdnews24