জামালপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রামে রোববার রাতে এক ব্যক্তি খুন হয়েছে।
নিহত আব্দুল মান্নান ওরফে মান্ধার (৪৫) গোবিন্দপুর গ্রামের গুল মাহমুদের ছেলে।
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রাত ১১টায় মান্নান মেলান্দহ বাজার থেকে বাড়ি ফেরার সময় গোবিন্দপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ সোমবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ওসি জানায়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24