২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ডিপ্লোমা নার্সদের ধর্মঘট শুরু

ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন রংপুর শাখার নির্বাচনের দাবিতে রোববার থেকে নার্সরা অনির্দিষ্টকালের জন্য দৈনিক দুই ঘণ্টা করে ধর্মঘট পালন শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

রংপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন রংপুর শাখার নির্বাচনের দাবিতে রোববার থেকে নার্সরা অনির্দিষ্টকালের জন্য দৈনিক দুই ঘণ্টা করে ধর্মঘট পালন শুরু করেছেন। গত শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য সকল পদে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও বাছাইসহ সব কাজ আগেই শেষ হয়। রংপুর ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের সদস্য সচিব নাজমা নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলেও উপর মহলের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাচন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা করে হাসপাতালে ধর্মঘট অব্যাহত রাখবেন। একই সঙ্গে বিক্ষোভ সমাবেশও চলবে। কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপতালে নার্সরা ধর্মঘট পালন করেন। এ সময় হাসপাতালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, সদস্য সচিব নাজমা নাহারসহ অন্য নেতৃবৃন্দ। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনিসুল করিম বলেন, উপর মহলের নির্দেশে এটা করা হয়েছে। এর বেশি তিনি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.