সিলেট, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীর একটি ফোম কারখানায় শনিবার দুপুরে আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে পাশের আরেকটি কারখানারও ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে ফোম উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানলপ ফোম কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন পাশ্ববর্তী ওয়াশিং কারখানা টপ ক্লিন-এও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মকর্তা বলেন, ফোম কারখানায় অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হয়েছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24