২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার খুনের মামলার আরো ২ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা চর থেকে শনিবার ভোরে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

রাজবাড়ী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা চর থেকে শনিবার ভোরে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা বরাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ চার খুনের মামলার আসামি। এ নিয়ে এই মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হলো। গত রোজার মাসে ইফতার মাহফিলে গুলি করে চারজনকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জমির মোল্লা (৪৫) ও মজিবর রহমান (৩২)। তাদের বাড়ি যথাক্রমে পাবনার বেড়া উপজেলার বারাই ও নারাধা গ্রামে। মজিবরের বিরুদ্ধে বেড়া থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নিজামউদ্দিন। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে উড়াকান্দা চর ঘেরাও করে একটি দেশি বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসআই নিজাম জানান, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৩ ঘ.