চাঁদপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামে শুক্রবার রাতে দু'টি বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতির শিকার খোরশেদ আলম ও রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে মুখোশ পড়া ২০/২৫ জনের একটি দল দরজা ভেঙে তাদের ঘরে ঢোকে।
ডাকাতরা ঘরের লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায় বলে তারা দাবি করেন।
তবে ডাকাতরা কাউকে আঘাত করেনি বলে তারা জানান।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, খোরশেদ আলম ও রুহুল আমিন হাজীগঞ্জ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুক্রবার হাটের দিন ও ব্যাংক বন্ধ থাকায় তারা নগদ টাকা বাড়িতে রাখেন। এটা নিশ্চিত হয়েই ডাকাতরা বাড়িতে হানা দেয়।
শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24