কুষ্টিয়া, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শুক্রবার রাতে একটি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
তারাগুনিয়া ব্র্যাকপাড়া থেকে আল মামুন ঝন্টু (২৫) নামে ওই ব্যক্তিতে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ এর কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯ টার সময় র্যাবের টহল দল ব্র্যাকপাড়ায় ঝন্টুকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। তার দেহ তল্লাশি করে কোমরে রাখা একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।
ঝন্টুকে পুলিশে সোপর্দ করেছে র্যাব।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.
bdnews24