সাভার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার মধ্য গেণ্ডা থেকে শুক্রবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আর্জিনা বেগম (৪৮) মধ্যগেণ্ডা মহল্লার আব্দুল আওয়ালের স্ত্রী।
সাভার থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার সন্তানের জননী আর্জিনাকে সকালে কোনো এক সময় খুন করে আব্দুল আওয়াল পালিয়ে যায়। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গলায় আঙ্গুলের দাগ দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আব্দুল আওয়ালকে আসামি করে পুলিশ থানায় একটি মামলা করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24