২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরুণ রায় স্মরণে সুনামগঞ্জে শোক সভা

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রসূন কান্তি রায় (বরুণ রায়) স্মরণে শুক্রবার বিকেলে সুনামগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রসূন কান্তি রায় (বরুণ রায়) স্মরণে শুক্রবার বিকেলে সুনামগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ট্রাফিক পয়েন্টে জেলা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা লাল মোহন রায়। শোকসভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (পার্টি) সভাপতি মঞ্জুরুল আহসান খান। এতে আরো বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি হুমায়ুন কবির জাহানূর, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোক্তাদির আহমদ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তারিক হাসান মিঠু, ছাত্র ইউনিয়ন'র সভাপতি মানবেন্দ্র দেব, জেলা উদীচির সভাপতি বিজন সেন রায় প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.