২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমা বিস্ফোরণে শিশু আহত

সাভারের বিশমাইল এলাকার সেনওয়ালিয়া পাড়ায় শুক্রবার সকালে বোমা বিস্ফোরণে সুরুজ লাল (১১) নামের একটি শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

সাভার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বিশমাইল এলাকার সেনওয়ালিয়া পাড়ায় শুক্রবার সকালে বোমা বিস্ফোরণে সুরুজ লাল (১১) নামের একটি শিশু আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আরো দুটি তাজা বোমা উদ্ধার করেছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সেনওয়ালিয়া পাড়ায় বেলা ১১ টার দিকে ঝোঁপের মধ্যে কাগজ কুড়াতে গিয়ে সুরুজ স্কচটেপ মোড়ানো একটি জর্দার কৌটা কুড়িয়ে পায়। কৌটার স্কচটেপ খুলতেই বোমাটি বিস্ফোরিত হয়। আহত সুরুজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে আরো দুটি তাজা বোমা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, সেগুলো নিস্ক্রিয় করতে থানায় এনে বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৫০ ঘ.