২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়েছে মাগুরার ২০ দোকান

মাগুরার শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মাগুরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। উপজেলার রাধানগর বাজারে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা দমকল বাহিনীর স্টেশন মাস্টার সেলিম রেজা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের একটি মুদি দোকান থেকে রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।" দমকল বাহিনীর কর্মীরা সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে- পাটের গুদাম, চালের আড়ৎ, মুদি দোকান, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান, কাপড়ের দোকান, মোবাইল ফোনের দোকান ইত্যাদি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা বলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪৫ ঘ.