২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা

প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনসহ অপিল বিভাগের তিন বিচারপতিকে বিদায় সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 08:59 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনসহ অপিল বিভাগের তিন বিচারপতিকে বিদায় সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিচারকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। বিদায় নেওয়া অপর বিচারপতিরা হলেন- মো. জয়নুল আবেদিন ও মো. আবদুল আজিজ। অনুষ্ঠানে বিদায়ী বিচারপতিরা ছাড়াও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএফএম মেসবাহ উদ্দিন এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফজলুল করীমকে অনুষ্ঠানে দেখা যায়নি। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আগামী ২২ ডিসেম্বর এবং বিচারপতি জয়নুল আবেদীন ও আব্দুল আজিজ ৩১ ডিসেম্বর অবসরে যাবেন। সরকার ইতিমধ্যে মো. তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দিয়েছে। তিন বিচারপতি অবসরে গেলে আর আটজন বিচারপতি আপিল বিভাগে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪৫ ঘ.