২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এতে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এতে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা উপস্থিত ছিলেন। বঙ্গভবনের ভেতরে উন্মুক্ত প্রাঙ্গন নর্থ প্লাজায় এ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি প্রথমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এরপর পর্যায়ক্রমে অতিথিরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময়ে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তিন বাহিনী প্রধানসহ উর্ধবতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান ও অন্যান্য দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এসকে/১৯২৬ঘ.